Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Tuesday, 5 February 2019

Some of my favorite rhymes

আমার প্রিয় কিছু ছড়া নিয়ে কাজ করার ইছা ছিল অনেক দিন। মোবাইলে সবটা করা হয়ে ওঠেনা। তাও চেষ্টা করলাম।










Friday, 21 September 2018

অন্য দিন

|| VISION ||




অন্য একটা দিন আসে ঠিক অন্য দিনের মত
ক্রমাগত রূপ বদলায় যুদ্ধ জেতার ক্ষত।
জীবিত কারাগারে আনাগোনা অবিরত
তবু,অন্য একটা দিন আসে ঠিক অন্য দিনের মত।

তুফান তোলে বুক পকেটে ভুলে যাওয়া স্মৃতি
কাজল কালো নয়ন জুড়ে মেঘের উপস্থিতি।
আঙ্গুল জুড়ে খেলা করে শীতল নদীর জল
গলির পথে বাঁক নিয়েছে নতুন পথের দল।

নগর জোরা ভিড়ের মাঝে মুক্ত ডানা পাখী
রাতের মাঝে হারিয়ে যাবো অবুঝ হবি নাকি?
বেশ তো ছিলাম ধোঁয়ায় মাখা জীবন খানি নিয়ে

বাঁচার কেন সাধ জাগালি ভোরের হাওয়া দিয়ে!


Wednesday, 12 September 2018

আমি জানলা দিয়ে দেখলাম

বহু ছোট বেলার আঁকা ও লেখা 



আঘাত খাওয়া পাখীর মত মেয়েটা মূর্ছা যাচ্ছিল রাস্তায়
আমি জানলা দিয়ে দেখলাম।
কাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম লাল রঙ এর
যা ছিল বিশুদ্ধ সবুজ গন্ধে পূর্ণ।

দুধ ঢালা বিছানায় আবার স্নান সেরে ঘুম,
এবার স্বপ্ন হলুদ রং এর।
বাইরে ছাই রঙা রাতের চলমান নিস্তব্ধতা,
জেগে আছি, আমি জানলা দিয়ে দেখলাম।

আবার মেয়েটি রাস্তায় পড়ে,
বিড়ালটা পাঁচিলে হাত চাটছে, সুস্বাদু খাবার।
আমার আর বিড়ালটার প্রতীক্ষা একসঙ্গে,

আমি জানলা দিয়ে দেখলাম।


Monday, 27 August 2018

সাক্ষী

Lady Love

কোনও আস্তানা খুঁজি দস্তানা মোরা জীবন সমরে
রাস্তা না পেয়ে খর-কুটো আঁকড়ে ধরি
বস্তা পচা দেহে
আস্তিনে লুকনো সাপ
সজোরে ছোবল মারে পাঁজরে|
কিছু সস্তা ইয়ার্কি করি
বাঁচার তরে
দুঃখের লাশ পায় কিছুটা উচ্চতা
অহংবোধের মোড়কে|

বিচ্ছিন্ন আবেগের ক্লান্ত পদক্ষেপ
পথের কুকুরের সাথে আরও নিবিড় আক্ষেপ;
অস্থির অস্পষ্ট সমাজ
আমার বুকে দয়ার তুফান|

একমাত্র রাত্রি জাগরণ
অজান্তে নিজেকে আলিঙ্গন
গোপন অভিযান স্বকীয়তায়|
পরিচ্ছন্ন দেহে
পবিত্র আমির বাসস্থান জ্যোতির্বলয়ে
মায়াবী হাঁসি দিয়ে পতনকে ঢাকি
অবিরাম অন্তহীন|

শুধু কেবলমাত্র আমি
আমার অবনমন এর সাক্ষী ;
আমি আমার পয়গম্বর |

Wednesday, 22 August 2018

বিশেষ্য বিশ্লেষণ

ছবি- গুগল



বিশেষ্য কে বিশ্লেষণ এর তাগিদে ক্রিয়াপদে রত হই-
কখনো দুই পাশে হাত রেখে
কখনো বা দেওয়ালে ঠেঁসে।

কর্মকারক, করণকারক আর ক্রিয়াপদ-

ক মাস? ছ-মাস; ন-মাস সব ফাঁস।

মানব বোমা যায় ফেটে
নাড়ি-ভুঁড়ি যায় ঘেঁটে,
অন্বেষণ এর তাবিজ
বার করি অনেক খেটে।
বাঘ বন্দীর খেলা যেমন
একটু একটু করে ছোটে।
কিঞ্চিৎ দূরে ঘোটে চলে
বিশেষ্যকে বিশ্লেষণের ক্রিয়াপদ।

Tuesday, 21 August 2018

আদর

ছোট বেলায় করা একটা আঁকা মাথায় রেখে লেখাটা



জোনাকির আলোয় বৃষ্টি নেমেছে ঘাসের ছায়ায়
তাই গল্পরাও লাল ছোপ ফেলে আমার জামায়।
ডেকে নিয়ে যায় চিলে কোঠার ঘরে
গল্প আমার ঠোঁট কামড়ে আদর করে।